নকিয়া এমন একটি স্মার্টফোন আনছে যা শুধু ইশারাতেই চলবে। এ মোবাইল ফোনে থাকবে থ্রিডি টাচ সেন্সর। ফিনল্যান্ডের
মোবাইল নির্মাতা প্রতিষ্ঠান নকিয়া কর্তৃপক্ষ ২ এপ্রিল যুক্তরাষ্ট্রের সান
ফ্রান্সিসকোতে অনুষ্ঠিতব্য বিল্ড ডেভেলপার সম্মেলনের প্রথম দিনে একটি বিশেষ
অনুষ্ঠানের আয়োজন করেছে। এই অনুষ্ঠানে উইন্ডোজ ৮.১ অপারেটিং সিস্টেমনির্ভর
কয়েকটি মডেলের নতুন স্মার্টফোনের ঘোষণা দিতে পারে নকিয়া।
প্রযুক্তি-বিশ্লেষকেরা ধারণা করছেন, ২ এপ্রিল নকিয়ার জনপ্রিয় লুমিয়া সিরিজে
নতুন স্মার্টফোন হিসেবে ‘লুমিয়া ৬৩০’ ও ‘লুমিয়া ৯৩০’ এর ঘোষণা আসতে পারে।
সম্প্রতি নকিয়া কনভারসেশন ওয়েবসাইটে একটি পোস্টের মাধ্যমে নকিয়ার এ আয়োজনের কথা জানানো হয়েছে। পোস্টে জানানো হয়েছে, ২ এপ্রিলের এই অনুষ্ঠানে নকিয়া ও মাইক্রোসফটের পক্ষ থেকে নতুন স্মার্টফোন ঘোষণা করা হতে পারে। প্রসঙ্গত, গত বছরের অক্টোবর মাসে নকিয়াকে কিনে নেওয়ার কথা জানিয়েছিল মাইক্রোসফট।
প্রযুক্তি-বিশ্লেষকেরা জানিয়েছেন, নকিয়ার লুমিয়া ৬৩০ মডেলের স্মার্টফোনটির কোড নাম ‘মানিপেনি’ আর লুমিয়া ৯৩০ মডেলটির কোড নাম মার্টিনি। এর মধ্যে লুমিয়া ৬৩০ মডেলটি এক সিম ও দুই সিম মডেলে আগস্ট মাস নাগাদ বাজারে আসতে পারে।
http://www.gsmarena.com/nokia_teases_new_lumias_for_build_2014-news-8135.php

No comments:
Post a Comment